আমায় ডায়রি লিখতে প্রথম জালোজ্যান্ত ডায়রিটা উপহার দিয়েছিল কাকি, আমি তখন ক্লাস থ্রী বা ফোর এ পড়ি. আমার টাস্ক ছিল যখন যা মনে হবে ঝট পট ডায়রি ত টুকে ফেলা।.এই টাস্ক তা কিন্তু একটা রাস্তা ছিল আমায় লিখতে অভ্যেস করানো, আমি লিখতে মোটেই ভালোবাসতাম না; পরীক্ষায় উত্তর শেষ করতাম না লিখতে ভালো লাগছে না বলে।.তাও নতুন পাওয়া খেলনার মতো ডায়রি তা নিয়ে বসতাম রোজ,, আর পাতা ভরাতাম আবোল তাবোল লিখে।. কিছুদিন পরে মা ডায়রি খুলে উদ্ধার করলো পাতা ভরা সুধু রোজনামচা লেখা কবে কোন সিরিয়াল দেখতে চাই আর বাগানের কোন গাছে ফুল ফুটেছে আর পাতা ঝরেছে, উদ্ধার করা গেল এতে সহজেই ডায়রির পাতা ভরানো যায় আর এই টাস্ক থেকে মুক্তি পাওয়া যায়।. :P এর পর মা নিয়ম করে ডায়রি চেক করা বন্ধ করে দিল আর আমিও নিয়ম করে লেখা বন্ধ করে দিলাম।.আক্ষরিক অর্থে ন'মাসে ছ'মাসে একবার লিখতাম।. আজ অব্দি ডায়রি লিখে বোধয় সাকুল্যে দুটো ডায়রি ও ভরে উঠতে পারিনি।.
এই ব্লগ টার dateline দেখলেই বুঝবেন আমার সেই অনিয়মের অভ্যেস এখনো যায়নি।.
এই ব্লগ টার dateline দেখলেই বুঝবেন আমার সেই অনিয়মের অভ্যেস এখনো যায়নি।.
eta sotti darun,ar tui sotti darun likhis,just habit ta nei......chalie jao somragi
ReplyDelete